না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৫১৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাবাযা ও মুলামাসা থেকে নিষেধ করেছেন। মুলামাসা এই যে, দুই ব্যক্তি রাতে দুটি কাপড় ক্রয়-বিক্রয় করবে প্রত্যেকে তার সাথীর কাপড় হাতে স্পর্শ করবে। মুনাবাযা এই যে, এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি কাপড় ছুঁড়ে মারবে, অন্য ব্যক্তিও ঐ ব্যক্তির দিকে কাপড় ছুঁড়বে—এই পন্থায় তাদের ক্রয়-বিক্রয় সাব্যস্ত হবে।