Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৫১৮

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পদ্ধতির ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন। সেই দুই পদ্ধতি হলো মুনাবাযা এবং মুলামাসা। তিনি বলেন, মুলামাসা পদ্ধতি এরূপঃ কোন ব্যক্তি অপর ব্যক্তিকে বলবে, আমি তোমার কাপড়ের পরিবর্তে আমার কাপড় বিক্রয় করবো; কিন্তু তাদের কেউ অন্যের কাপড়ের প্রতি দৃষ্টিপাত করবে না, শুধু হাতে স্পর্শ করবে। আর মুনাবাযা পদ্ধতি এরূপ যে, একজন বলবেঃ আমার নিকট যা আছে আমি তা নিক্ষেপ করবো আর তুমি তোমার নিকট যা আছে তা নিক্ষেপ করবে, একে অন্যের নিকট হতে ক্রয় করার জন্য। তাদের কেউই অবগত নয় যে, অন্যের নিকট কী পরিমাণ মাল রয়েছে এবং কোন্ প্রকারের রয়েছে।

ছবি বানান