না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৫৫৩
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে এক ব্যক্তিকে কাজে নিযুক্ত করলে সে উৎকৃষ্ট খোরমা নিয়ে আসে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ খায়বরের প্রত্যেক খোরমাই কি এরূপ হয়? সে বললোঃ আল্লাহর কসম! না, আমরা এ জাতীয় খোরমার এক সা’ অন্য খোরমার দুই সা’-এর পরিবর্তে নিয়ে থাকি। আর এর দুই সা’ তিন সা’-এর পরিবর্তে নিয়ে থাকি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না; বরং তুমি এগুলো দিরহামের পরিবর্তে বিক্রি করে দাও। তারপর দিরহাম দ্বারা ঐগুলো খরিদ করো।