না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৫৮৯
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! একটু দাঁড়ান, আমি কিছু জিজ্ঞাসা করবো। আমি বাকী নামক স্থানে দীনারের বিনিময়ে উট বিক্রয় করে থাকি এবং পরে দিরহাম গ্রহণ করি। তিনি বললেনঃ যদি তুমি সেই দিনের মূল্য অনুযায়ী নিয়ে থাক, তবে কোন ক্ষতি নেই, আর যতক্ষণ না তোমরা এমনভাবে পৃথক হও যে, তোমাদের কারোর নিকট কারো কিছু বাকি রয়ে গেছে।