না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৬৩০
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঋণ ও বিক্রি একত্র করা বৈধ হবে না, আর একই বিক্রয়ে দুই শর্তও বৈধ নয়। আর যে বস্তু অধিকারে নেই তা দ্বারা মুনাফা করাও বৈধ নয়।