না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৬৪৪
আয়েশা (রাঃ) একজন দাসী ক্রয় করে মুক্ত করার ইচ্ছা করলে তার মালিকেরা বললোঃ আমরা এই দাসীকে আপনার নিকট এই শর্তে বিক্রয় করতে পারি যে, তার ওয়ালা আমরা পাবো। তিনি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলে, তিনি বললেনঃ এই শর্ত যেন তোমাকে ক্রয় করা হতে বিরত না রাখে। কেননা ’ওয়ালা’ ঐ ব্যাক্তিরই হবে যে মুক্ত করবে।