না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৬৬৯
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ক্র মক্কা বিজয়ের দিন মক্কায় বলতে শোনেনঃ আল্লাহ এবং তাঁর রাসূল মদ, মৃত জন্তু, শূকর এবং মূর্তি বিক্রয় করতে নিষেধ করছেন। এক লোক জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ! মৃত জন্তুর চর্বি বিক্রয় সম্বন্ধে আপনি কী বলেন, যা দ্বারা নৌকা ইত্যাদি তৈলাক্ত করা হয় এবং চামড়ায় তেল লাগানো হয়, আর লোকে তার দ্বারা প্রদীপ জ্বালায়? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ না, তা হারাম। এরপর তিনি বলেনঃ আল্লাহ্ তা’আলা ইয়াহূদীদের ধ্বংস করুন, যখন আল্লাহ্ তা’আলা তাদের উপর চর্বি হারাম করেন, তখন তারা তা গলিয়ে বিক্রয় করল এবং তার মূল্য ভোগ করল।