Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৫৭

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, রুবায়্যি এক বালিকার দাঁত ভেঙে ফেললেন। তারপর তিনি তার ওয়ারিসদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু ঐ বালিকার ওয়ারিসরা ক্ষমা করতে সম্মত হলো না। পরে দিয়াত দেওয়ার প্রস্তাব করলেও তারা সম্মত হলো না। পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি কিসাসের আদেশ দেন। তখন আনাস ইবন নাযর বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! রুবায়্যি’-এর কি দাঁত ভেঙে দেয়া হবে? না, যিনি আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন তাঁর শপথ! কখনও তার দাঁত ভাঙা যাবে না। তিনি বললেনঃ হে আনাস! আল্লাহর কিতাবের মীমাংসা তোমরা কিসাস। পরে ঐ লোকেরা সম্মত হয়ে গেল এবং ক্ষমা করে দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলার কোন কোন বান্দা এমন রয়েছে, যদি সে আল্লাহর উপর ভরসা করে কোন শপথ করে, তবে তিনি তা সত্যে পরিণত করে দেন।

ছবি বানান