Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৭১

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... বুদায়ল ইবন মায়সারা ’আতা হতে এবং তিনি সাওয়ান ইবন ইয়ালা ইবন মুনইয়া (রাঃ) থেকে বর্ণনা করেন যে, ইয়ালা ইবন মুনইয়ার চাকর এক ব্যক্তির হাতে দাঁত দ্বারা কামড় দিলে, ঐ ব্যক্তি তার মুখ থেকে নিজের হাত টেনে নিল। এই ঘটনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলো। কেননা যে কামড় দিয়েছিল তার দাঁত পড়ে যায়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিয়াত বাতিল করে দেন এবং বলেনঃ সে কি তার হাত তোমার মুখে রেখে দিবে, আর তুমি তা পশুর মত চিবাতে থাকবে?

ছবি বানান