না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৮২
মুহাম্মদ ইবন ইসমঈল ইবন ইবরাহীম (রহঃ) ... মুজাহিদ (রহঃ) বলেন, আল্লাহ্ তা’আলার বাণীঃ 'তোমাদের নিহত ব্যক্তিদের পরিবর্তে কিসাস ফরয করা হলো, আযাদের পরিবর্তে আযাদ এবং দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী।' (সূরা বাকারাঃ ১৭৮)। বনী ইসরাঈলের মধ্যে কিসাসের বিধান ছিল, দিয়াত বিধেয় ছিল না, আল্লাহ্ তা’আলা তোমাদের উপর দিয়াতের বিধান দিয়েছেন। একে আল্লাহ্ তা’আলা এ উম্মতের উপর সহজতর করে দিয়েছেন।