না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৯১
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... শু’বা (রহঃ) আইয়্যুব সাখতিয়ানী (রহঃ) থেকে, তিনি কাসিম ইবন রবীআ (রহঃ) থেকে এবং তিনি আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এমন ভুলক্রমে হত্যার শিকার হয়, যা ইচ্ছাকৃত হত্যা সদৃশ যথা কোড়া, লাঠি ইত্যাদির আঘাতে হত্যা, তার দিয়াত একশত উট, যার চল্লিশটি গর্ভবতী হতে হবে।