না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮০২
আলী ইবন সাঈদ ইবন মাসরুক (রহঃ) ... খাশ্ফ ইবন মালিক বলেন, আমি ইবন মাসউদকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলক্রমে হত্যার দিয়াত ধার্য করেছেন বিশটি বিনতে মাখায, বিশটি ইবন মাখায, বিশটি বিনতে লাবুন, বিশটি জাযআ এবং বিশটি হিক্কাহ্।