Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮২১

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

আলী ইবন মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... মুগীরা ইবন শুবা (রাঃ) বলেন, এক নারী তাঁর সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে মেরে ফেলে, আর সে নারী ছিল গর্ভবতী। এই মোকদ্দমা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে, তিনি হত্যাকারিণীর আত্মীয়-স্বজনের থেকে দিয়াত আদায়ের ফয়সালা দেন আর বাচ্চার বদলে এক দাস অথবা দাসী দেওয়ার আদেশ দেন। সেই আত্মীয়-স্বজনেরা বললোঃ আমরা এই বাচ্চার দিয়াত কেন দেব, যে এখনও খায় নি, পান করে নি, না চিৎকার করেছে, না কান্নাকাটি করেছে? এরকম খুন তোমরা বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বেদুঈনদের ন্যায় ছন্দপূর্ণ কথা!

ছবি বানান