না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮২৫
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... মুগীরা ইবন শু’বা (রাঃ) বলেন, হুযায়ল গোত্রের এক ব্যাক্তির বিবাহে দুই নারী ছিল, তাদের একজন অন্যজনকে তাঁবুর কাষ্ঠ দ্বারা আঘাত করলে তার উদরস্থ বাচ্চা পড়ে যায়। তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মোকদ্দমা পেশ করে। আত্মীয়রা বলেঃ আমরা ঐ সন্তানের দিয়াত কিরূপে আদায় করবো; যে খায়নি, পান করেনি, কাঁদেনি, চীৎকার করে নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বেদুঈনদের মত ছন্দযুক্ত বাক্য! তিনি ঐ নারীর হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াত আরোপ করেন।