Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮৩৪

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... সালাবা ইবন যাহদাম ইয়ারবু’ঈ গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন, তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন। এ অবস্থায় এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ্! এরা বনূ সালাবা ইবন য়ারবু-এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছে। একথা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ কারোর অপরাধে অপরাধী হবে না।

ছবি বানান