না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮৩৬
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়ে ছিলেন। তিনি সালাবা ইবন য়ারবু গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তাদের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাথীকে হত্যা করেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ! ওই যে, বনূ সালাবা, যারা অমুককে হত্যা করেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একজনের অপরাধে অন্যজন অপরাধী হবে না। শু’বা বলেন, অর্থাৎ একজনের কারণে অন্যজনকে ধরা হবে না।