Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮৬৩

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

আবূ আব্দুর রহমান (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন আবযা (রাঃ) আমাকে আদেশ করলেন, আমি যেন ইবন আব্বাস (রাঃ)-এর নিকট দু’টি আয়াতের তাফসীর জিজ্ঞাসা করি। এক আয়াত হলঃ (وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا) 'কেউ ইচ্ছাকৃত কোন মু’মিনকে হত্যা করলে ...'। আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এই আয়াত রহিত হয়নি। আর দ্বিতীয় আয়াত হলঃ (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ) 'আর যারা আল্লাহ্‌র সাথে অন্য কাউকে শরীক করে না ...' (সূরা ফুরকানঃ ৬৮–৭০) আমি এ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেনঃ এই আয়াত মুশরিকদের সম্বন্ধে নাযিল হয়েছে।

ছবি বানান