না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮৯১
মাখযুম গোত্রের এক নারী চুরি করলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত করা হল। সে উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রাঃ)-এর নিকট আশ্রয় নিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ যদি মুহাম্মদের মেয়ে ফাতিমা হত, তবুও তার হাত কাটার আদেশ দিতাম। সুতরাং তার হাত কাটা হল।