না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৮৯৭
আলী ইবন সাঈদ ইবন মাসরুক (রহঃ) ... সুফয়ান যুহরী হতে, তিনি উরওয়া হতে এবং তিনি আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এক নারী চুরি করলো। লোক বললো, আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে পারবাে না। তাঁর প্রিয়পাত্র উসামা ব্যতীত আর কেউ-ই এ ব্যাপারে তাঁর সাথে কথা বলতে পারবে না। উসামা (রাঃ) তাঁর সাথে কথা বললে তিনি বললেনঃ হে উসামা! বনী ইসরাঈল এজন্যই ধ্বংস হয়েছে যে, তাদের কোন সম্মানী ব্যক্তি অপরাধ করলে তারা তাকে ছেড়ে দিত। আর কোন গরীব লোক অপরাধ করলে তারা তাকে হত্যা করতো। যদি ফাতিমা বিনতে মুহাম্মদও হতো, আমি তার হাত কাটতাম।