Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৯৩৮

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।

ছবি বানান