নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৯৭৭
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার হাত কেটে ফেল। তখন তার হাত কাটা হলো। পরে আবার তাকে চুরির কারণে ধরে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার পা কাট। তখন তা কাটা হল। তৃতীয়বারও তাকে আনা হলো। তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার বাম হাত কাট। তাকে চতুর্থবারও আনা হল। তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! লোকটি তো চুরি করেছে। তিনি বললেনঃ তবে তার (ডান) পা কেটে ফেল। এরপর তাকে পঞ্চমবারও আনা হলে তিনি বললেনঃ এবার তাকে হত্যা কর। জাবির (রাঃ) বলেনঃ আমরা ঐ চোরকে মিরবাদ নামক স্থানের দিকে নিয়ে গেলাম। তাকে উঠাতে গেলে সে চিত হয়ে গেল। এরপর সে তার কাটা হাত-পা নিয়ে দাপাদাপি করতে লাগল। উট তার এ অবস্থা দেখে ভয়ে ছােটাছুটি শুরু করে দিল। তাকে দ্বিতীয়বার উঠানো হলো, কিন্তু সে পুনরায় ঐরূপ করলো। আবার তৃতীয়বার তাকে উঠানো হলো। পরে আমরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করি এবং তাকে এক কূপে নিক্ষেপ করি। এরপর উপর থেকে তার উপর পাথর নিক্ষেপ করি।