Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,০৯৭

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

এক নারী আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললো আমার মাথায় চুল খুব স্বল্প। আমি কি আমার মাথার চুলে অন্যের চুল যোজনা করতে পারি? তিনি বললেনঃ না। ঐ নারী বললোঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন? না এটা আল্লাহর কিতাবে রয়েছে? আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটও শুনেছি এবং আল্লাহর কিতাবেও আমি এরূপ পেয়েছি।

ছবি বানান