না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,১৫২
যে বছর মুআবিয়া (রাঃ) হজ্জ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবীকে কাবা শরীফে একত্র করলেন এবং তাদেরকে বললেনঃ আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সোনা পরতে নিষেধ করেছেন? তাঁরা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও এ কথার সাক্ষ্য দিচ্ছি।