না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,১৫৫
তিনি বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জে গমন করে আনসারদের একদলকে কাবায় ডাকলেন। তারপর বললেন, আমি আপনাদেরকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি আপনারা কি শুনেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা ব্যবহার করতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।