Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,১৬৯

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, সা’সা’আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-এর নিকট এসে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে সকল বস্তু হতে নিষেধ করেছেন, আপনি আমাদের সে সকল বস্তু হতে নিষেধ করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, দুব্বা, হান্তাম ও নকীর নামক পাত্র ব্যবহার করতে, যব এবং গমের শরাব পান করতে এবং সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল গদী ব্যবহার করতে।

ছবি বানান