না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫৩
জনৈক বেদুঈন মসজিদে পেশাব করে দেয়। কেউ কেউ (বাধা দিতে) উঠে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, তার পেশাবে বাধার সৃষ্টি করো না। সে ব্যাক্তি পেশাব শেষ করলে তিনি এক বালতি পানি আনতে বললেন। তারপর তার পেশাবের উপর তা ঢেলে দেন।