Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৩০১

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেন, আনাস ইবন মালিক (রাঃ) মদীনায় আগমন করলে আমি তাঁর নিকট উপস্থিত হলাম এবং তাঁকে সালাম করলাম। তিনি বললেনঃ তুমি কে? আমি বললামঃ আমি ওয়াকিদ ইবন আমর ইবন সা’দ ইবন মুআয। তিনি বললেনঃ সা’দ ইবন মুআয (রাঃ) তো বড় এবং লম্বাকৃতির লোক ছিলেন। এই বলে তিনি খুব কাঁদলেন এবং বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমার বাদশাহ্ উকায়দারের নিকট এক বাহিনী প্রেরণ করেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রেশম এবং সোনার কারুকার্য খচিত একটি জুব্বা পাঠান। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করে মিম্বরের উপর উঠে বসলেন। তারপর কোন কথা না বলে তিনি মিম্বর হতে অবতরণ করলেন। লোক তার ঐ জুব্বা হাতে ধরে দেখতে লাগলো। তিনি বললেনঃ তোমরা এটা দেখে আশ্চর্যবােধ করছাে! বেহেশতে সা’দ ইবন মুআযের রুমালও তোমরা এই যা দেখছ, এর চেয়ে উৎকৃষ্ট।

ছবি বানান