না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৩৩৭
ইযার বা লুঙ্গি ইত্যাদি সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বলার পর উম্মে সালামা (রাঃ) জিজ্ঞাসা করলেনছ নারীরা কী করবে? তিনি বললেনঃ তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেনঃ তখনও তো তাদের পা প্রকাশিত হয়ে পড়বে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে তারা একহাত ঝুলাবে, এর উপর বাড়াবে না।