Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৪৫৫

প্রায় ১ মিনিট · ৪৯ শব্দ

উবায়দ ইবন ওয়াকী (রহঃ) ... শাকাল ইবন হুমায়দ (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাকে কিছু দু’আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ্! আমাকে কান, চোখ, জিহ্বা, অন্তর এবং পুরুষাঙ্গের অপকারিতা হতে রক্ষা করুন।

ছবি বানান