না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬০৫
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় মদের আয়াত পাঠ করলেন। তখন এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! মিযর-এর কী বিধান? তিনি বললেনঃ মিযর কী? সে বললোঃ এক প্রকার পানীয়, যা ইয়ামানে তৈরি হয়। তিনি বললেনঃ তাতে মাদকতা আছে কি? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ যা মাদকতা সৃষ্টি করে, তা হারাম।