Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬১৯

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইব্‌ন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কী? আমি বললামঃ আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ ’জার’ কি বস্তু? তিনি বললেনঃ মাটির পাত্র।

ছবি বানান