Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৪৬

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়সের প্রতিনিধি দল আসলে তাদেরকে দুব্বা, হান্তাম, নাকীর এবং মুযাফফাত হতে নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেদের মশকে নবীয তৈরি করবে এবং তার মুখ বেঁধে রাখবে আর তা মিষ্টি করে পান করবে। উপস্থিত লোকের একজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এতটুকুতে অনুমতি দান করুন। তিনি হাতে ইঙ্গিত করে বললেনঃ তাহলে তুমি এতখানি করবে (অর্থাৎ সীমালঙ্ঘন করবে)।

ছবি বানান