Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৫২

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম; কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করতে পার। আর আমি তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গোশত রাখতে নিষেধ করেছিলাম; এখন তোমাদের যতদিন ইচ্ছা গােশত রাখতে পার। আমি তোমাদেরকে মশক ব্যতীত অন্য পাত্রে নবীয তৈরি করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা সকল পাত্রেই নবীয তৈরি করে পান করতে পার, কিন্তু মাদকদ্রব্য পান করবে না।

ছবি বানান