না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৫৭
তিনি বলেন, মি’রাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুধ এবং মদের দুটি পেয়ালা উপস্থিত করা হলে, তিনি উভয়টির প্রতি দৃষ্টিপাত করলেন। তারপর তিনি দুধকেই গ্রহণ করলেন। জিবরীল (আঃ) তাঁকে বললেনঃ আল্লাহর শোকর যে, তিনি আপনাকে ফিতরাতে বা স্বভাব ধর্মের প্রতি হিদায়ত দান করেছেন। যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হতো।