Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৮৬

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

হুসায়ন ইব্‌ন মানসূর (রহঃ) ... আবু অওন আবদুল্লাহ ইব্‌ন শাদ্দাদ থেকে এবং তিনি ইবন আব্বাস (রাঃ) থেকে। তিনি বলেন, মদ হারাম বস্তু অল্প হোক বা অধিক। আর অন্যান্য পানীয় যাতে মাদকতা সৃষ্টি হয়, তা হারাম। আবু আবদুর রহমান বলেন, ইবন শুবরুমা বর্ণিত হাদীস অপেক্ষা এই হাদীসই বেশি সঠিক। হুশায়ম ইবন বুশায়র তাদলীস (লুকোচুরি) করতেন। তা ছাড়া তার বর্ণনায় স্পষ্ট নেই যে, তিনি ইবন শুবরুমা থেকে শুনেছেন। আবার ইবন আব্বাস (রাঃ) থেকে নির্ভরযােগ্য রাবীগণ যা বর্ণনা করেছেন ইব্‌ন আওনের বর্ণনা তার সাথে সাদৃশ্যপূর্ণ।

ছবি বানান