না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৮৯
এক ব্যক্তি ইবন আব্বাস (রাঃ)-কে বললেনঃ আমি খুরাসানের বাসিন্দা। আমাদের এলাকা শীত প্রধান। আমরা কিশমিশ আঙুর ইত্যাদি দ্বারা এক প্রকার পানীয় প্রস্তুত করি। এ নিয়ে আমি দ্বিধা-দ্বন্দ্বে পড়েছি। এরপর সে আরও কয়েক প্রকার পানীয়ের উল্লেখ করলো। আমি মনে করলাম, হয়তো ইবন আব্বাস তা বুঝতে পারেন নি। ইবন আব্বাস (রাঃ) বললেনঃ তুমি তো অনেক শরাবের কথাই বললে। মনে রেখ! মাদকদ্রব্য পরিত্যাগ করবে, তা খেজুর, আঙুর অথবা অন্য কিছু দ্বারাই তৈরি হোক না কেন।