না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৬৯১
তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এবং অন্যান্য লোকের মধ্যে দোভাষীর কাজ করতাম। একবার এক নারী তাঁর নিকট উপস্থিত হয়ে কলসে নবীয প্রস্তুত করা সম্বন্ধে প্রশ্ন করলে তিনি তাকে তা থেকে নিষেধ করলেন। আমি বললামঃ হে ইবন আব্বাস! আমি সবুজ কলসে নবীয প্রস্তুত করি, মিষ্টি নবীয, আমি তা পান করলে আমার পেটে ভুড়ভুড় করে। তিনি বললেনঃ তা মধু থেকে মিষ্টি হলে পান করবে না।