না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫,৭০৪
তিনি বলেন, আমার জানা ছিল যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিশেষ দিনে রােযা রাখতেন। একবার আমি তাঁর ইফতারের জন্য কদুর খোলে নবীয তৈরি করলাম। সন্ধ্যায় আমি ঐ নবীয নিয়ে তাঁর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি জানতাম, আপনি এ দিনে রােযা রাখেন। আমি এই নবীয আপনার ইফতারের জন্য এনেছি। তিনি বললেনঃ হে আবূ হুরায়রা! তুমি তা আমার কাছে নিয়ে এসাে। আমি তা তাঁর নিকট নিয়ে গেলে দেখা গেল যে, তা গাঁজাচ্ছে। তিনি বললেনঃ এটা নিয়ে গিয়ে দেয়ালে নিক্ষেপ কর। কেননা এটা ঐ ব্যক্তির পানীয়, যে আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে না।