না
নাসাঈ শরীফ - হাদীস নং ৫৭৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে যে দু’রাক’আত সালাত আদায় করতেন, তিনি সে বিষয়ে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’রাক’আত আসরের পূর্বেই আদায় করতেন। একদা তিনি সে দু’রাক’আত সালাত আসরের পূর্বে আদায় করতে পারলেন না অতি ব্যস্ততা বা ভুলে যাওয়ার কারণে, তাই তিনি আসরের পর দু’রাক’আত আদায় করলেন (তারপর থেকে তিনি দু’রাক’আত সালাত আসরের পর আদায় করতেন)। কারণ তিনি কোনো সালাত একবার আদায় করলে তা নিয়মিত আদায় করতেন।