না
নাসাঈ শরীফ - হাদীস নং ৬২৭
তিনি বলেনঃ মুসলিমগণ যখন মদ্বীনায় আগমন করেন, তারা একত্র হয়ে সালাতের সময় নির্ধারণ করে নিতেন, কিন্তু কেউ সালাতের জন্য আহবান করতেন না। তাই একদিন তারা এ ব্যাপারে আলোচনায় বসলেন। কেউ কেউ বললেনঃ নাসারাদের ঘন্টার মত ঘণ্টা ব্যবহার করুন। আর কেউ কেউ বললেনঃ বরং ইয়াহুদীদের শিংগার মত শিংগা ব্যবহার করা হোক। উমর (রাঃ) বললেনঃ আপনারা কি একজন লোক পাঠাতে পারেন না, যে সালাতের আহবান জানাবে? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বিলাল, উঠ এবং সালাতের এ আহবান জানাও।