না
নাসাঈ শরীফ - হাদীস নং ৭০৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এ গাছ থেকে খায়, প্রথম দিন তিনি বলেছেন, ’রসুন’ তারপর তিনি বলেছেন, ’রসুন’, পিঁয়াজ এবং কুররাছ*। সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। কেননা ফেরেশতাগন কষ্টানূভব করেন যা দ্বারা মানুষ কষ্ট অনুভব করে থাকে।