Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৭১০

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, তখন ফজরের সালাত আদায় করার পর যে স্থানে ইতিকাফের ইচ্ছা করতেন, সেখানে প্রবেশ করতেন। তিনি রমযানের শেষ দশদিন ইতিকাফের ইচ্ছা করলেন আর তাবু স্থাপনের আদেশ দিলেন এবং তাঁর জন্য তাঁবু খটানো হলো। আর হাফসা (রাঃ) আদেশ করলে তার জন্যও তাঁবু খাটানো হলো, যয়নব (রাঃ) তার তাঁবু দেখলেন। তিনিও আদেশ করলেন, তার জন্যও পৃথক তাঁবু খাটানো হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে পেয়ে বললেন, তোমরা কি নেকীর প্রত্যাশা করছো? তিনি সে রমযান মাসে ইতিকাফ করলেন না এবং শাওয়াল মাসে দশদিন ইতিকাফ করলেন।

ছবি বানান