Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৭৪

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন (এ উযূর জন্য) এমন একটি পাত্রে পানি আনা হয় যাতে এক মুদ-এর দু’-তৃতীয়াংশ পানি ছিল। হাবীব থেকে বর্ণনাকারী শু’বা বলেনঃ আমার এ কথাও স্মরণ আছে যে, তিনি উভয় হাত মর্দন করে ধৌত করেন এবং উভয় কানের ভেতর দিকে মাসেহ করেন। কানের উপর দিকে মাসেহ করেছেন কিনা তা আমার খেয়াল নেই।

ছবি বানান