Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৭৫৭

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

যায়দ ইবনু খালিদ তাকে আবূ জুহায়মের নিকট মুসল্লীর সামনে দিয়ে গমনকারী সম্বন্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি কি বলতে শুনেছেন তা জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। তখন আবূ জুহায়ম (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসল্লীর সামনে দিয়ে গমনকারী যদি জানত তার কি (ক্ষতি ও পাপ) হবে, তাহলে মুসল্লীর সম্মুখ দিয়ে গমন করার চাইতে চল্লিশ (বছর, মাস, দিন নিশ্চিত নয়) দাঁড়িয়ে থাকা সে উত্তম মনে করতো।

ছবি বানান