না
নাসাঈ শরীফ - হাদীস নং ৮৫
তিনি উসমান (রাঃ) কে উযূর পানি চাইতে দেখলেন। (পানি আনা হলে) তিনি পাত্র হতে হাতে পানি ঢালেন এবং হস্তদ্বয় তিনবার ধৌত করেন। পরে ডান হত পাত্রে ঢুকান এবং কুলি করেন ও পানি দিয়ে নাক পরিষ্কার করেন। এরপর মুখমণ্ডল ধৌত করেন তিনবার এবং কনুই পর্যন্ত দুই হাত ধৌত করেন তিনবার। এরপরে মাসেহ করেন ও প্রত্যেক পা তিনবার করে ধৌত করেন ও বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি আমার উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করেছেন এবং বলেছেনঃ যে ব্যাক্তি আমার এ উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করবে এবং একাগ্রতা সহকারে দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হবে।