Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৮৫৮

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি এক সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক মজলিসে ছিলেন। তখন সালাতের সময় হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তারপর সালাত আদায় করে এসে দেখলেন মিহজান (রাঃ) সেই মজলিসেই রয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তোমাকে সালাত আদায় করা থেকে কোন জিনিস বাধা দিল? তুমি কি মুসলিম নও? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আমি আমার ঘরে সালাত আদায় করে ফেলেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ যখন আসবে, তখন লোকের সাথে সালাত আদায় করে নেবে- যদিও পৃর্বে সালাত আদায় করে থাক।

ছবি বানান