না
নাসাঈ শরীফ - হাদীস নং ৯৫৩
তিনি বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ফজরের সালাত আদায় করেছি। তিনি এর এক রাক’আতে وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ পাঠ করলেন। (হাদীসের অন্যতম রাবী শু’বা বলেন) তারপর বাজারে ভিড়ের মধ্যে তার দেখা হলে তিনি বললেন, সূরা কাফ পড়েছিলেন।