Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ ও হান্নাদ (রহঃ) ... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তাহারাত ছাড়া সালাত কবূল হয় না আর খিয়ানতের মাল থেকে [1] সা’দকা (কবুল) হয় না। (ইমাম তিরমিযী রাবী হান্নাদ -এর সূত্রেও হাদীছটি বর্ণনা করেছেন। হান্নাদ بغير طهور এর স্থলে الا بطهور উল্লেখ করেছেন।) ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, এই বিষয়ে উক্ত হাদীছটই হল সর্বপেক্ষা সহীহ এবং হাসান। এই বিষয়ে আবূল মালীহ তাঁর পিতার বরাতে এবং আবূ হুরাযরা রাদিয়াল্লাহু আনহু ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীছ বর্ণিত আছে। এই আবূল মলীহ হলেন উসামার পুত্র। তাঁর নাম আমির। ভিন্ন মতে তিনি হলেন যায়দ ইবনু উসামা ইবনু উমায়র আল-হুযালী।

ছবি বানান