Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,০০৬

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আওফের হাত ধরে তাকে সহ (অসুস্থ) পুত্র ইবরাহীম (রাঃ)-এর নিকট গেলেন। তখন ইবরাহীম (রাঃ) কে মৃত্যুমুখী অবস্থায় দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে স্বীয় কোলে রাখলেন। অনন্তর তিনি কেঁদে উঠলেন। আব্দুর রহমান তাঁকে বললেন, আপনিও কাঁদছেন? আপনি কি আগে কাঁদতে নিষেধ করেন নি? তিনি বললেন, না, বরং আমি তা নিষেধ করেছি দুই ধরণের আহাম্মুকী ও অন্যায় চিৎকারকে। তাহলো, বিপদের সময় চিৎকার করা। মুখ খামছানো ও গলায় কাপড় ছিড়ে ফেলা আর শয়তানের গুণগুনানী।

ছবি বানান