Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,০১৬

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

তিনি বলেন, উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামযার (লাশের) কাছে এসে দাঁড়ালেন। দেখলেন, তাঁর চেহারা বিকৃত করে ফেলা হয়েছে। বললেন, যদি সাফিয়্যার [হামযা (রাঃ) এর বোন] মনে কষ্টবোধ না হত তবে আমি তার লাশ এভাবেই ছেড়ে রাখতাম। হিংস্র জন্তুরা এসে তা খেয়ে ফেলত। শেষে কিয়ামতের দিন তিনি এদের পেট থেকে উত্থিত হতেন। এরপর তিনি সাদা-কাল ডোরাযুক্ত একটি চাঁদর আনতে বলেন, এবং এতেই হামযা (রাঃ) কে কাফন দেন। এটি এত ছোট ছিল যে, মাথার দিকে টানলে তার দুই পা খুলে যেত আর তার পায়ের দিকে টানলে তাঁর মাথা খুলে যেত। নিহতদের সংখ্যা ছিল অনেক আর কাপড় ছিল কম। তাই একজন, দুইজন এমনকি তিনজন করেও এক এক কাপড়ে কাফন দেওয়া হয় এবং একই কবরে দাফন করা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, এদের মধ্যে কুরআন কার বেশী জানা আছে? পরে তাকেই তিনি কিবলার দিকে আগে রাখতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দাফন কার্য সমাধা করলেন। কিন্তু তাদের জন্য জানাযার সালাত আদায় করেন নি।

ছবি বানান